ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৪
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

অনিয়ম, দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ভোরবাজার খাঁনে মিঝি মসজিদের কমিটি বাতিল

 

সদর প্রতিনিধি: ফেনী সদর উপজেলার দক্ষিণ ফরহাদনগর খাঁনে মিঝি জামে মসজিদের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ১৩ই এপ্রিল রাতে মসজিদের সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে মোঃ সাহাবুদ্দিন, সহ-সভাপতি মাষ্টার রসূল আহম্মদ, নজির আহম্মদ সওদাগর, মোতাওয়াল্লী ফজলুল করিম কালাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রুবেল, সহ-সাধারণ সম্পাদক মাষ্টার কামাল উদ্দিন, কোষাধক্ষ্য সোহেল রহমানি, সদস্য মাহবুবুল হক, গ্রাম ডাক্তার নুরুল আবছার বাদশা, ওবায়দুল হক, সাহাবুদ্দিন সওদাগর, আবদুল হামিদ ও জাফর উল্যাহ নির্বাচিত হন।

জানা যায়, মসজিদটির আগের কমিটির কয়েকজনের অনিয়ম, দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার ফলে সাধারণ মুসল্লিরা ওই কমিটি ভেঙ্গে দেয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তারা এ প্রস্তাবের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জোর করে কমিটি বহাল রাখে। ফলে মুসল্লিদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দেয়।

এছাড়া মসজিদটির খতিব মাওলানা আহমদ উল্যাহর বিরুদ্ধে ভূল ফতোয়া দেয়া ও বয়ান করার বার বার অভিযোগ উঠার পরেও কমিটির কয়েকজনের সাথে খতিবের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় মুসল্লিদের দাবীর প্রেক্ষিতেও তাকে বহাল রাখে তারা। এনিয়েও সাধারণ মুসল্লি ও এলাকাবাসির মাঝে ক্ষোভ বিরাজ করে।

সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে ১৩ এপ্রিল এশার নামাজের পর মসজিদটির পূর্বের কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা শামছুল হকের সভাপতিত্বে আগের কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ মুসল্লি ও এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে নতুন কমিটি গঠন করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!