ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২২
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

৭ম বারের মত ফের গ্রেফতার গাজী মানিক

 

শহর প্রতিনিধিঃ ৭ম বারের মত ফের গ্রেফতার দেখানো হয়েছে  জেলা যুবদল সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিককে। সবকটি মামলায় জামিন লাভের পর বৃহস্পতিবার তাকে শোন-এ্যারেষ্ট করা হয়।


সূত্র জানায়, ২০১৭ সালের ৮ জানুয়ারি শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে থেকে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে গাজী হাবিব উল্লাহ মানিককে গ্রেফতার করে পুলিশ।তার বিরুদ্বে আনিত ৪৬টি মামলায় ক্রমান্বয়ে জামিন পান।সর্বশেষ বুধবার ফেনীর আদালতে তার জামিন আবেদন মঞ্জুর করা হয়।কিন্ত ২০১৬ সালে ধলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা বিষ্ফোরক মামলা বিশেষ ট্রাইব্যুনাল : ২১/১৮ এ তাকে ফের গ্রেফতারের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম।আদালত আবেদনটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।ফলে তার মুক্তি মিলেনি।
তার আইনজীবী জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ইউসুফ আলমগীর চৌধুরী  জানান, যতবারই আদালত গাজী মানিককে জামিন দেন ততবারই পুলিশ কোন না কোন মামলায় গ্রেফতার দেখান। এটি ন্যায়বিচার পরিপন্থি ও আদালত অবমাননার শামিল।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!