ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৮
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

পরশুরামে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার

 

পরশুরাম প্রতিনিধি: পরশুরামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে বুধবার রাতে বিপুল পরিমাণ নিষিদ্ধ যাতীয় ভারতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় সোয়া দুই কোটি টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পরশুরাম উপজেলার দক্ষিন গুথুমা নামক এলাকায় কেতরাংগা বিওপির একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানকালে ভারতীয় নিষিদ্ধ তিন লাখ ৯৮ হাজার ৮শত পিস নিমসুলিড-১০০ ট্যাবলেট, এক লাখ ৬০ হাজার পিস পারাকটিস ট্যাবলেট ও এক লাখ ৬০ হাজার পিস সানাগরা ট্যাবলেট উদ্ধার করে বিজিবির সদস্যরা। উদ্ধারকৃত নিষিদ্ধ ঔষধের বাজার মূল্য দুই কোটি সাত লাখ ছিয়াত্তর হাজার টাকা। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অবৈধ মালামাল রেখে পালিয়ে যায়।
ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. সহিদুর রহমান চোরাই মালামাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মালামাল ফেনীর শুল্ক গুদামে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!