ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৬
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

হত্যা চেষ্টাসহ ‘এক ডজন’ মামলার আসামী যুবলীগ নেতাকে কারাগারে প্রেরণ

ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কমিশনার সাখাওয়াত হোসেনকে হত্যা চেষ্টাসহ এক ডজন মামলার আসামি পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিটুকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার  দুপুরে আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন  নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

পুলিশ সূত্র জানায়, পিটু তার সহযোগীদের নিয়ে ১৭ জুলাই অপর যুবলীগ নেতা সাখাওয়াত হোসেনের বাড়িতে হামলা চালিয়ে তাকে বেদম মারধর করে চেষ্টা করে। এ ঘটনায় ২০ জুলাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে পিটুসহ ১২ জনের নাম উল্লেখ করে ৪০/৪৫ জনকে অজ্ঞাত আসামী করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর থেকে পুলিশ তাকে খুঁজছে। সে সোনাগাজী উপজেলার আহম্মদপুর গ্রামের আবুল কালামের ছেলে। বৃহস্পতিবার দুপুরে অপর সহযোগী রায়হানসহ আদালতে আত্মসমর্পণ করে পিটু। তার বিরুদ্ধে ডাকাতি চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ফেনী মডেল থানায় অন্তত ১২টি মামলা এবং অসংখ্য অভিযোগ রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!