ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৩
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

সোনাগাজীতে ডাকাতিকালে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রীর আদালতে জবানবন্দি

ফেনীর সোনাগাজীতে ডাকাতিকালে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী আদালতে ২২ ধারা জবানবন্দি দিয়েছে। শনিবার দুপুরে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম কামরুল হাসানের আদালত জবানবন্দি দেন এই ছাত্রী।এর আগে সকালে ফেনী জেনারেল হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের কুঠিরহাটের বিষ্ণুপুর এলাকায় এক ব্যবসায়ীর ভাড়া বাসায় হানা দিয়ে ডাকাতরা বাড়ির দরজার ছিটকিনি ভেঙ্গে ভেতরে ঢুকে কাপড় দিয়ে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ঘরের আলমিরা ভেঙে নগদ ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসহ প্রয়োজনীয় সামগ্রী লুট করে।ওই সময় ঘরে স্বর্ণালঙ্কার না পেয়ে ডাকাতদের একজন গৃহকর্তার মাদ্রাসা পড়ুয়া মেয়েকে পাশের কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ সময় গৃহকর্তা বাঁধা দিতে চাইলে ডাকাতরা তাকে ও তার স্ত্রীকে মারধর করে।এ ঘটনায় শুক্রবার রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে থানায় মামলা করেন।

সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ জানান, আদালতে জবানবন্দি ও স্বাস্থ্য পরীক্ষা শেষে ওই মাদ্রাস ছাত্রীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!