ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৫
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

পৌর কাউন্সিলর ফয়সালের বিরুদ্ধে নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগ

ফেনী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আতিক উল্যাহ ফয়সলের বিরুদ্ধে চাঁদা দাবী ও নির্যাতনের অভিযোগে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করেছে সিরাজ উল্যাহ মিজি প্রকাশ শিমুল আমিন নামে এক সার্ভয়ার। সোমবার সোমবার দুপুরে শিমুল আমিন বাদী হয়ে আতিক উল্যাহ ফয়সাল,বশর,আবুল হোসেন,আলমগীর হোসেন,রুবেল,আবু বক্কর, ফারুক,ফকির ও শাহ আলমসহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জনের নামে অভিযোগটি দায়ের করেন।

সুত্রে জানা যায়, এপিল মাসের ২ তারিখে শিমুল আমিনের কাছে ৭০ হাজার টাকা ত্রানের জন্য দাবি করে কাউন্সিলর ফয়সাল। পরে লোক মারফত শিশুলকে ৫০ হাজার টাকা দিতে নিয়মিত চাপ দেয় কাউন্সিলর। শিমুল ফয়সলকে দাবীকৃত টাকা না দেয়ায় ৮ মে তারাবির নামাজের পর তার কার্যালয়ে ডেকে নিয়ে যায়। সেখান থেকে রাত ১টার সময় তাকে সুলতানপুরের বিপটিকা এলাকার আমিন কোম্পানীর পারিবারিক কবরস্থানে নিয়ে নির্মম নির্যাতন চালায়।নির্যাতনের এক পর্যায়ে শিমুল জ্ঞান হারায়। জ্ঞান পিরে এলে শিমুলকে ফয়সাল পুনরায় তার অফিসে এনে ১শ টাকার তিনটি সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এর পর ফয়সলের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় বাডিতে দিয়ে আসে। গত ২ দিন যাবৎ তারা শিমুলকে পাহারায় রাখে যাতে বাড়ি থেকে বের হতে না পারে। রবিবার শিমুল তাদের চোখ ফাঁকি দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। বর্তমানে শিমুল তার পরিবার নিয়ে চরম নিরাপত্বাহীনতায় ভুগছে। এ বিষয়ে শিমুল নিজম উদ্দিন হাজরী এমপি, জেলা প্রশাসক,পুলিশ সুপার ও ফেনী মডেল থানার ওসির সহায়তা কামনা করছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!