ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৬
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে ৫৫ হাজার পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর সহায়তা

ফেনী জেলায় করোনাভাইরাস সঙ্কটে ক্ষতিগ্রস্থ ৫৫ হাজার পরিবার পাবে প্রধানমন্ত্রীর নগদ সহায়তা। বৃহস্পতিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে হাজার টাকা করে এককালীন নগদ সহায়তা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার পাঁচজনকে এককালীন নগদ সহায়তা তুলে দেয়া হয়।পর্যায়ক্রমে ঈদের আগেই ৫৫ হাজার পরিবার প্রধানমন্ত্রীর নগদ সহায়তা পাবেন।

ভিডিও কনফারেন্সের ফেনী প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুক্ত হন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান ও কুমিল্লা ২৮ মিডিয়াম রেজিমেন্টের আর্টিলারি অধিনায়ক লে. কর্ণেল আসিফ আজমিন, পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজজামান প্রমুখ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!