ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীর পুলিশ কোয়ার্টার জুয়ার বোর্ড থেকে ২৭ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় চলে আসছিল জুয়ার রমরমা আসর। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে
একটি কলোনী হতে জুয়া খেলার অপরাধে ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল তাদেরকে মাদকসহ দুই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরন করা হয়।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বীপ রায় জানান, ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অতিরিক্ত পুলিশ
সুপার (সদর সার্কেল) মোঃ আতোয়ার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় এলাকার একটি কলোনীতে জুয়া খেলা অবস্থায় ২৭জনকে আটক করে পুলিশ। পরে তাদের তল্লাশী চালিয়ে ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মোঃ মকবুল হোসেন হাওলাদার (৪০), মোঃ শওকত হাওলাদার (৪৫), আব্দুল হাকিম (২৮), আল আমিন ( ২২), আনোয়ার হোসেন (৪২), মোঃ রবিউল (৩৫), মোঃ ইব্রাহিম বাবুল (৪০), সাঈদ মল্লিক (৪২), মফিজুর রহমান (৫৫), নুরুল আফসার রকি (২৫), মোঃ পিয়াস (২০), মোঃ হাদিস (৩০),মোঃ সাধন আলী (৪৭), মোঃ গোলাম আজম রুমি (৫২), মোঃ হারুন (৩৭), মাহবুব শেখ (৪০), নুরুজ্জামান (৩৮), মোঃ কামাল (৪৮), মোঃ সরোয়ার (৩৫), মোঃ মামুন (৩২), মোঃ শাহাদাত হোসেন (৩৭), মোঃ ইউসুফ (৪৪), খায়েজ আহাম্মদ কিরণ (৪৮), মোঃ বেলাল (৫০), মোঃ বাহাদুর (৪০) ও মোঃ ইমরান (৩৪)।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!