ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফাজিলপুরে যুবদল নেতার উপর সরকারদলীয়দের হামলা

ফেনী সদর উপজেলার ফাজিলপুরে যুবদল নেতা আব্দুল কাদেরের উপর হামলা চালিয়েছে সরকারদলীয় নেতাকর্মীরা।মঙ্গলবার সকালে দক্ষিন ফাজিলপুর গ্রামের রাজনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।বর্তমানে সে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।কাদের ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানা গেছে। এঘটনায় জেলা যুবদলের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ।

কাদেরের বোন নাসরিন আক্তার ও স্থানীয়রা  জানান, ওই সময় কাদের বাড়িতে (মেনকাজী বাড়ি) অবস্থান করাকালীন সিএনজি অটোরিকশা যোগে ১৫/২০ জন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মী বাড়িতে এসে ঘর ঘেরাও করে পেলে।এসময় তারা ঘরে প্রবেশ করে কাদেরকে মারতে থাকে।এতে বাধা দেয়ায় কাদেরের পিতা আবুল খায়ের ও মাতা জরিনা বেগমসহ পরিবারের সদস্যদেরও মারধর করে সন্ত্রাসীরা।পরে কাদেরকে বাড়ী থেকে ধরে নিয়ে রাজনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে এলোপাতাড়ি মারধর করে মৃত ভেবে রেখে যায় সরকার দলীয় এ ক্যাডাররা।পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। পুলিশ এ ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানা গেছে।

এর আগেও কয়েকবার কাদেরের উপর সরকার দলীয়দের হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ফেনী মডেল থানাধীন বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনর্চাজ পুলিশ পরিদর্শক ওসমান গনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান,অভিযোগ পেলে তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানিয়েছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!