ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫০
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

পরশুরামে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

 
পরশুরাম প্রতিনিধি-ফেনীর পরশুরামে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাওঃ নুরুল হক (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।সে পরশুরাম ইসলামীয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক ।এ ঘটনায় নির্যাতিত শিশুটির পিতা বাদী  হয়ে পরশুরাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে  গ্রেফতারের পর তাকে আালতে প্রেরণ করেছে পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, পরশুরাম উত্তর বাজারের নুর আহম্মদের মালিকানাধীন ভাড়া বাসায় এক সৌদি প্রবাসীর শিশু কন্যা (৬) কে আরবী পড়াতেন মাওঃ নুরুল হক। বৃহস্পতিবার সকাল ৬ টায় মাওঃ নুরুল হক আরবী পড়ানোর জন্য গিয়ে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষনের চেষ্টাকালে তাঁর পিতা তা দেখতে পায়। এ সময় নুরুল হককে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন তিনি। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে এ ঘটনায় নির্যাতিত শিশুটির পিতা বাদী  হয়ে পরশুরাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

নুরুল হক রাজষপুরের উত্তর সোনাপুর গ্রামের মুন্সি বাড়ীর মুন্সি আমীর হোসেনের ছেলে। তিনি উত্তর কোলাপাড়ার নুর আহম্মদের বাসায় ভাড়া থাকতেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!