ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪১
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

লেমুয়ায় অবৈধ বালু উত্তোলনকালে ভ্রাম্যমাণ আদালতের হানা, ৪ জনের কারাদণ্ড

ফেনীতে অবৈধভাবে বালু উত্তোলন ও কৃষি জমির মাটি কাটা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

সোমবার ফেনী সদর উপজেলার দক্ষিণ লেমুয়ায় কালিদাস পাহালিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে ৪ ব্যক্তিকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।

অভিযানে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, লেমুয়া দেলোয়ার মেম্বার বাড়ির ফারুকের ছেলে খুরশীদ আলম ও দক্ষিণ লেমুয়ার আবু তাহেরের ছেলে মনজুর আলম।

এছাড়া ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন,লেমুয়া নুর ইসলাম সওদাগর বাড়ির হাফেজ উল্লাহর ছেলে মোহাম্মদ সেলিম ও উত্তর গোবিন্দপুরের নুরুল আলমের ছেলে নূর হোসেন রুবেল।

এসময় ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা কান্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!