ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩১
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

বিচারপতি খায়রুল হকের গ্রেফতার দাবিতে ফেনীতে আইনজীবীদের বিক্ষোভ

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেফতার দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

মঙ্গলবার দুপুরের দিকে ফেনী জজ কোর্ট প্রাঙ্গণে ফোরামের ফেনী শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থপাল চৌধুরীর সঞ্চালনায় এসময় ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া,ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাহাব উদ্দিন আহমেদ, ফোরামের যুগ্ম সাধারণ
সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী মোরশেদ, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হুমায়ন কবির বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে কোর্ট আঙিনা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!