ফেনী
বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১১
, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

টানা বর্ষণ

ফেনীতে ব্যাপক জলাবদ্ধতা,পানিবন্দি হাজারো মানুষ,দুর্ভোগ চরমে

টানা বর্ষণে ফেনীতে গত ২৪ ঘণ্টায় ২শ ৩৩ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস।যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।এতে করে শহরজুড়ে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়।ফলে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়ে।
জলাবদ্ধতার কারণে নানা ভোগান্তিতে পড়েছে নানা শ্রেণি পেশার মানুষ।

জানা গেছে, টানা বর্ষণের কারণে ফেনী শহরের পাঠানবাড়ি এলাকা, নাজির রোড,একাডেমি,
রামপুর শাহীন অ্যাকাডেমি এলাকাসহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা।ফলে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এদিকে মুহুরী, কহুয়া, সিলোনীয়া নদীর পানিও বাড়ছে তবে পানি উন্নয়ন বোর্ড জানায় এখনও তা বিপৎসীমার নিচে রয়েছে।

স্থানীয়রা জানান, ফুলগাজী বাজারের শ্রীপুর রোডে মুহুরী নদীর বেড়ীবাঁধ ভেঙে কয়েকটি দোকান নদীগর্ভে বিলিন হয়ে যায়।

ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান জানান,সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়।এতে করে ২শ ৩৩ মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জলাবদ্ধতার তথ্য নিশ্চিত করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!