ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৫
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

লেমুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

 

সদর প্রতিনিধি-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লেমুয়ার হাফেজিয়া নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।


পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে একদল দূর্বৃত্ত মহাসড়কের হাফেজিয়া নামক স্থানে গাড়ী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মেজবাহ উদ্দিন খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি বড় দামা, দুটি চোরা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ফাজিলপুর ইউনিয়নের রাজনগর গ্রামের আবদুর রশিদের ছেলে এমরান হোসেন (২২), একই এলাকার শাহজাহান ড্রাইভারের ছেলে মো: রুবেল (২২) ও বজলুর করিমের ছেলে আনোয়ার হোসেন (২০)।


বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মেজবাহ উদ্দিন ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তারা দীর্ঘদিন ধরে মহাসড়কের বিভিন্ন স্থানে মালবাহী গাড়ী ও যাত্রীবাহী বাস ডাকাতি করে আসছে। এদের মধ্যে রুবেলের বিরুদ্ধে মিরসরাই থানায় হত্যা, ডাকাতি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে গতকাল রবিবার ফেনী মডেল থানায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!