ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৯
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

চীনে এক নম্বর ‘দঙ্গল’

 
বিনোদন প্রতিবেদক- ভারতে রেকর্ড ভাঙাগড়ার পর এবার দঙ্গল চীনও মাতিয়ে ফেলেছে। হলিউড ও দেশি ছবি ছাড়িয়ে আমির খান অভিনীত দঙ্গল এখন চীনের এক নম্বর ছবি! ইন্টারনেট মুভি ডেটাবেইসের (আইএমডিবি) চীনে পরিচালিত এক পরিসংখ্যানে এই ফলাফল এসেছে।

চীনে মুক্তির পর থেকে এখন পর্যন্ত দঙ্গল-এর সফলতা এতটুকু কমেনি। শুধু ভারত আর চীনেই নয়, বলিউডের এই ছবি মার মার কাট কাট ব্যবসা করেছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, আরব আমিরাত, তাইওয়ানসহ বেশ কিছু দেশে। ২০১৬ সালে মুক্তি পাওয়া ছবিটি গত বছরের জুন পর্যন্ত ২০০০ কোটি রুপি আয় করেছে বলে জানিয়েছেন ছবির মুখপাত্র। এখন এর আয় আরও বেশি।

নিতেশ তিওয়ারি পরিচালিত দঙ্গল-এ আমিরের পাশাপাশি অভিনয় করে ক্যারিয়ারের মোড় ঘুরে গেছে জাইরা ওয়াসিম ও ফাতিমা সানা শেখেরও। ছবিতে আরও ছিলেন সাক্ষী তানওয়ার, সানিয়া মালহোত্রা, সুহানি ভাটনাগর। ভারতীয় মুষ্টিযোদ্ধা মহাবীর সিং ফোগাট ও তাঁর মেয়েদের জীবনী নিয়ে নির্মিত হয়েছে দঙ্গল।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!