ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৪
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

বুধবার ফেনীতে আন্তর্জাতিক কেরাত সম্মেলন, ব্যাপক প্রস্তুতি

আজিজ আল ফয়সাল- আগামীকাল বুধবার ১০ জানুয়ারী ফেনীতে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।ওইদিন জোহরের নামাজের পর শহরের মিজান ময়দানে এ সম্মেলনের আয়োজন করেন আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা ফেনী।
এতে অতিথি হিসেবে ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী,ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন ও প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী উপস্থিত থাকার কথা রয়েছে।
সম্মেলনে কেরাত পরিবেশন করবেন মিশরের কারী সালমান হালফাভী ও কারী শায়খ রাফাত হুসাইন,ইন্দোনেশিয়ার কারী মুমিন আইনুল মোবারক,ইরাকের কারী হামেদ শাকের নেজাদ,পাকিস্তানের কারী আনোয়ারুল হাসান শাহ ও ইব্রাহীম কাসী ভারতের কারী মুহাম্মদ আলী খান ও ইউনুস আলী খান,আব্দুর রউফ এবং তানজানিয়ার কারী রেজা আইয়ুব।
অনুষ্ঠানে আল্লামা নুরুল ইসলাম আদীব,মুফতি শহীদুল্লাহ ও মুফতি আহমদ উল্লাহসহ ওলামায়ে কেরাম আলোচনা রাখবেন বলে জানা গেছে।ইতিমধ্যে সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।প্যান্ডেল ও মঞ্চ তৈরীর কাজ এবং আলোকসজ্জার কাজ শেষ পর্যায়ে রয়েছে।
এছাড়া শহরের বিভিন্ন স্থানে পোষ্টারিং ও ব্যানার পেষ্টুনে চেয়ে গেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!