ফেনী
সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪১
, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে ৬৮ লাখ টাকার ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

শহর প্রতিনিধি- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের রামপুর রাস্তার মাথা সংলগ্ন স্থানে ৬৮ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এসময় ১ জন মাদক বিক্রেতা গ্রেফতার ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে প্রাইভেটকার যোগে বিপুল মাদকদ্রব্য নিয়ে ঢাকায় যাওয়ার পথে ফেনীতে র‌্যাব চেকপোষ্ট বসায়। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দিলে ড্রাইভার গাড়িটি না থামিয়ে র‌্যাব সদস্যদের অতিক্রমের চেষ্টা করে। একপর্যায়ে র‌্যাব গাড়িটির পিছু নিলে ড্রাইভার গাড়ি থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে চাঁদপুরের কচুয়া থানার শাসনখোলা গ্রামের মো: ইদ্রিস আলীর ছেলে মনির হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশী করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর গাড়ির ভিতরে সুকৌশলে নির্মিত বক্সের ভিতর থেকে ১২ হাজার ৬শ ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬৮ লাখ ৩৭ হাজার ৫শ টাকা। এ ঘটনায় প্রাইভেটকারটি (ঢাকা মেট্টো- গ- ১২-৬৭৪০) জব্দ করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!