ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৭
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ছাগলনাইয়ায় এতিম শিশুদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরন

ছাগলনাইয়া প্রতিনিধি- ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় বলেছেন, মানুষ হওয়ার জন্য লেখাপড়ার বিকল্প নেই। তোমরা সবাই মনোযোগ দিয়ে ভালোভাবে লেখাপড়া করবে। পিতা-মাতা নেই বলে কখনো মন খারাপ করবেনা আমরাই তোমাদের পিতা-মাতা। আমরাই তোমাদের স্বজন। সুখে-দু:খে আমরা তোমাদের পাশে থাকবো। আমরা চাই তোমাদের মধ্য থেকে অনেক বড় বড় মানুষ সৃষ্টি হবে।
মঙ্গলবার রাতে ছাগলনাইয়া সরকারী শিশু পরিবারে কম্বল বিতরণ অনুষ্ঠানে এতিম শিশুদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাহবুবুল আলম মজুমদার, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুন, সহকারী ককমিশনার  জানে আলম, মীর রাশেদুজ্জামান রাশেদ, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো: মহসিন উজ্জ্বল, ছাগলনাইয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: গোলাম জিলানী প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মনোজ কুমার রায় ৯০ জন এতিম শিশুকে কম্বল প্রদান করেন। শিশু পরিবারের এতিম শিশুরা জেলা প্রশাসকের নিকট আবাসন সংকট, আর্থিক অনটন, শিশু পরিবারের ভিতরে মাদকসেবীদের আনাগোনা, লেখাপড়া শেষ করার পূর্বে ১৮বছর পূর্ণ হলে অব্যাহতি পত্র দিয়ে নিবাসীদের বের করে দেয়া, সঙ্গীত ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা না থাকাসহ নানা সমস্যার কথা তুলে ধরে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!