ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৭
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় বিএনপি নেতা আলালসহ ৫ নেতাকর্মীর আগাম জামিন

ঢাকা অফিস- ফেনী শহরের এসএসকে সড়কে ছাত্রলীগ নেতা  মোস্তফা আহমেদ শাকিল হত্যা মামলায় মঙ্গলবার দুপুরে বিএনপি নেতা আলালসহ  ৫ নেতাকর্মীর আগাম  জামিন দিয়েছে উচ্চ আদালত। আগামী ৮ সপ্তাহ পর্যন্ত তারা জামিনে থাকবে বলে আদেশে বলা হয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার হাইকোর্টের ১৯নম্বর বেঞ্চে শাকিল হত্যা মামলায় জামিন আবেদন করেন পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল, সাইবার ইউজার দলের জেলা আহবায়ক শরিফুল ইসলাম রাসেল, ছাত্রদল নেতা মওদুদ আহম্মদ রনি, শরিফুল ইসলাম রানা ও আশরাফ জাহান সৈকত। শুনানী শেষে বিচারপতি ওবায়দুল হাসান শাহিন ও কৃষ্ণ দেবনাথ তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে ২৫ জানুয়ারি সন্ধ্যায় শহরের এসএসকে সড়কের জহিরিয়া মসজিদ সংলগ্ন স্থানে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয় মোস্তফা আহমেদ শাকিল। ঘটনার দু’দিন পর শাকিলের পিতা হুমায়ুন কবীর বাদী হয়ে বিএনপি ও সহযোগি সংগঠনের ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে ৩০/৪০ জন অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!