ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২২
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

 

স্টাফ রিপোর্টারঃফেনী পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ হাসানকে কুপিয়েছে দুর্বৃত্তরা।বুধবার বিকালে সরকারী ফাইলট এসেম্বলী স্কুলের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্বার করে তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সুত্র জানায়,বুধবার ফেনী সরকারী কলেজ কেন্দ্রে মাস্টার্স পরিক্ষা অনুষ্ঠিত হয়।পরিক্ষা শেষে ছাত্রলীগ নেতা হাসান তার চাচাতো বোন শামছুন নাহারকে নিয়ে যাওয়ার সময় তানভীর হানাফী ও বায়েজীদ হিরাসহ তিন থেকে চারজন বখাটে এ কলেজ ছাত্রীকে ইভটিজিং করে।

এ ঘটনার প্রতিবাদ জানায় হাসান। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা হাসানকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্বার করে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করে।সে পৌরসভার গাজী ক্রস রোড এলাকার এয়ার আহম্মদের ছেলে।

এব্যপারে ফেনী মডেল থানার ওসি (অপারেশন)সাজেদুল ইসলাম জানান,সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।তবে মামলা দায়ের পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!