ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৭
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ৪

 

 

শহর প্রতিনিধি-ফেনীতে ৩শ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করেছে র‍্যাব ৭ ফেনী ক্যাম্পের একটি দল। বৃহঃবার দিনগত রাত (৯মার্চ) সাড়ে তিনটার দিকে মহিপাল ফ্লাইওভারের বাম পাশে একটি কাভার্ড ভ্যান থামিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা  হলো চট্টগ্রাম সদর থানার মাঝির ঘাট গ্রামের মৃত মিলনের পুত্র সজিব (২৯), রাজবাড়ি সদর থানার জয়রামপুর গ্রামের মোহাম্মদ শফির পুত্র ইসমাঈল (২৭), পটুয়াখালীর গলাচিপা থানার কোটখালী গ্রামের মৃত আব্দুল মান্নান সরকারের পুত্র রাকিব (২২) ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দক্ষিণ বেতিয়ারা গ্রামের সিরাজ ড্রাইভারের পুত্র আলী হোসেন জাবেদ (২০)।

র‍্যাব জানায়,ওই সময় র‍্যাবের একটি দল টহলরত অবস্থায় একটি কাভার্ড ভ্যানের প্রতি সন্দেহ হলে গাড়ীটিকে থামার সিগনাল দেয়।কিন্ত তা অমান্য করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কাভার্ড ভ্যানটিসহ আসামীদের আটক করা হয়। এ সময় সিটের নিচে লুকিয়ে রাখা ৩শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‍্যাব।আটকদের ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!