ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩০
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ছাত্রদল নেতা ইবু ও ইমন গ্রেফতার

 

শহর প্রতিনিধি-ফেনীতে ছাত্রলীগ নেতা শাকিল হত্যা মামলার এজাহারভুক্ত আসামী ছাত্রদল নেতা ইবু পাটোয়ারী ও জাহেদ আহম্মদ ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় শহরের সেন্ট্রাল স্কুলের সামনে থেকে তাদের গ্রেদফতার করা হয়।

সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় ফেনী মডেল থানার ওসি (অপারেশন) সাজেদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় দল।এসময় ছাত্রলীগ নেতা শাকিল হত্যা মামলার ৩ ও ৪ নাম্বার এজাহারভুক্ত আসামী ছাত্রদল নেতা ইবু পাটোয়ারী ও  জাহেদ আহম্মদ ইমনকে গ্রেফতার করা হয়।ইবু রামপুর পাটোয়ারী বাড়ীর খোরশেদ আলমের ছেলে ও ইমন ওই এলাকার খবির আহম্মদের ছেলে।

এর আগে ২৫ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী শহরের শহীদ শহীদুল্যাহ কায়সার সড়কের জহিরিয়া মসজিদের পাশে দুর্বত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।প্রথমে  ফেনী সদর হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতেই সে মারা যায়।ঘটনার দুই দিন পর শাকিলের বাবা হুমায়ুন কবির বাদি হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল,জেলা কৃষকদলের সভাপতি আলমগীর চৌধুরী,জেলা ছাত্রদল সভাপতি নাঈম উল্যাহ চৌধুরী বরাত,যুবদল নেতা জাহিদ হোসেন বাবলু,ছাত্রদল নেতা রিয়াদ পাটোয়ারি,শরিফুল ইসলাম রাসেল,আমান উদ্দিন কায়সার সাব্বির,ভিপি বেলাল,নুরুল ইসলাম, জাহিদ ইমন, ইব্রাহিম পাটোয়ারী প্রকাশ ইবু পাটোয়ারী,রায়হান,বিজয়, মোঃ শুভ,আশ্রাফ জাহান সৈকত,মোঃ রনি,ইয়াকুব নবী,রানা,দেলোয়ার হোসেন দেলু,পিচ্ছি শাহজাহান,নাদিমসহ অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামী করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!