ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৬
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

 

সদর প্রতিনিধিঃ ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাতে মঠবাড়ীয়া ব্রীকফিল্ডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

সুত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ওই স্থানে ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন ফেনী মডেল থানার ওসি (অপারেশন) সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই কাজী গোলাম মহিউদ্দিন,আলাউদ্দিন, এএসআই শওকত আলী সঙ্গীয় ফোর্স।এসময় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য  জাহিদ হোসেন প্রঃ জহির (৫৫),কবির আহাম্মদ (৩৮),দুলাল হোসেন প্রকাশ ইউছুফ (২৮), সাদ্দাম হোসেন রুবেল (২৫),সরোয়ার আলম আরিফ (৩০),আবু সায়েদ রায়হান (২২) ও মোঃ আব্দুস শুক্কুর সম্রাট (২২)কে গ্রেফতার করে পুলিশ।

জহির কুমিল্লার লাকসাম থানার শ্রীপুর এলাকার মৃত আনিস সর্দার প্রকাশ কালা চাঁনের ছেলে।কবির ভোলা সদর থানার সাদুর চর গ্রামের  মৃত কাঞ্চন মাতাব্বর,দুলাল ফুলগাজী উপজেলার দক্ষিন আনন্দপুর গ্রামের শফিউল্ল্যাহ,সাদ্দাম দেবীপুর এলাকার জাকির হোসেন, আরিফ দক্ষিণ চাড়িপুর এলাকার নুরুল আমিন , রায়হান ইলাশপুর এলাকার আবুল কালাম ও সম্রাট ওই গ্রামের মিন্টু মিয়ার ছেলে।

ফেনী মডেল থানার এসআই কাজী গোলাম মহিউদ্দিন বাদী হয়ে তাদের বিরুদ্বে থানায় মামলা দায়ের করেন।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!