ফেনী
শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৮
, ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেনী বালিকা উচ্চ বিদ্যালয় বৃত্তিতেও সেরা

 

স্টাফ রিপোর্টার : প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলেও শীর্ষ স্থান ধরে রেখেছে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। জেলার অন্যতম এ বিদ্যাপিঠ থেকে ১শ ৬০ শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। এদের মধ্যে সর্বাধিক ৪৩ জন বৃত্তি পেয়ে আধিপত্য ধরে রেখেছে। এখানে ট্যালেন্টপুলে ৩৭ ও সাধারণ গ্রেডে ৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। শান্তি নিকেতন ক্যাডেট ইনস্টিটিউটের ২৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুল ১৫ ও সাধারণ গ্রেডে ৮ জন পেয়েছে। ফেনী শিশু নিকেতনে ১৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে তৃতীয় হয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুল ১৩ ও সাধারণ গ্রেডে ৬ জন পেয়েছে। এছাড়া শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজে ট্যালেন্টপুল ১১ ও সাধারণ গ্রেডে ৫ জন, পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুল ১০ ও সাধারণ গ্রেডে ৪ জন, ফেনী সরকারি মডেল পাইলট প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুল ৪ ও সাধারণ গ্রেডে ৬ জন, হলি ক্রিসেন্ট স্কুলে ট্যালেন্টপুলে ৩ জন ও সাধারণ গ্রেডে ৬ জন এবং ফেনী কলেজিয়েট স্কুল থেকে সাধারণ গ্রেডে ৫ জন পেয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!