ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৫
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

শ্রমিক নেতা আলীর আরটিসির সদস্য পদ লাভ

 

শহর প্রতিনিধি : ফেনী জেলা ট্রাক (মিনি ট্রাক) ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী জেলা রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির (আরটিসি) সদস্যপদ লাভ করেছে। তিনি এ সদস্য পদ লাভ করায় শ্রমিক সংগঠন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
জেলা কমিটির আরটিসির চেয়ারম্যান জেলা প্রশাসক মনোজ কুমার রায় ও সদস্য সচিব বিআরটিএ ফেনীর সহকারী পরিচালক আইনুল হুুুু দাসহ ১১ সদস্য বিশিষ্ট কমিটি  তিন বছর পর্যন্ত বলবৎ থাকবে।
গত ২৯ মার্চ স্মারক নং- ৩৫.০০০৩.০০০০.০৫.৪১৩.৯৩.২০১১-২৭ এর মাধ্যমে বিআরটিএ চেয়ারম্যান মো. মশিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যুগ্ম সচিব মুহাম্মদ শওকত আলী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি রোববার ৮ এপ্রিল ফেনী বিআরটিএ অফিসে পৌঁছে।
বিআরটিএ ফেনীর সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদা উক্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য; মোহাম্মদ আলী বাংলাদেশ পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ভূঁঞা ট্রান্সপোর্ট এজেন্সীর স্বত্ত্বাধিকারী।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!