ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৫
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

কসকায় পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রদল নেতার পিতাকে কুুুপিয়ে হত্যা

 

সদর প্রতিনিধি : ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা বাজারে বুধবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে কুপিয়ে শফি উল্লাহ নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে হত্যা করেছে যুবলীগ নেতা ফরিদ মেম্বার,তার ভাই নুরুল হুদা,নিজাম উদ্দিন,নুরুল আলম ও ভাড়াটে সন্ত্রাসী হোসেন বাহার,শিমুলসহ কয়েকজন।

সূত্র জানায়, কসকা বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আবদুল্লাহর হোটেলে সন্ধ্যা ৭টার দিকে বসা ছিলেন শফি উল্লাহ। পূর্ব থেকে উৎপেতে থাকা ছনুয়া ইউপি মেম্বার ফরিদসহ কয়েকজন দোকানে সশ্রস্ত্র হানা দেয়। এসময় কিছু বুঝে উঠার আগেই শফিউল্লাহকে ধামা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে নিচে পড়ে গেলে হামলাকারিরা তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

নিহত শফিউল্লাহ ছনুয়া ইউনিয়নের পশ্চিম ছনুয়া গ্রামের ইসমাইল মাঝি বাড়ির বাসিন্দা। তিনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পিতা। তিনি ৪ ছেলে, ৪ মেয়ের জনক। রাতে লাশ ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে আনা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!