ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৯
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ছাগলনাইয়ায় দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

ছাগলনাইয়া প্রতিনিধি: পশ্চিম ছাগলনাইয়া এলাকা থেকে মঙ্গলবার রাতে আরিফ হোসেন (২২) ও রেজাউল করিম (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া এলাকা থেকে মঙ্গলবার রাতে অভিযান চালায় পুলিশ। এসময় পৌরসভার পূর্ব ছাগলনাইয়া গ্রামের ভদ্র কোনার নুরুল আফসারের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আরিফ হোসেন ও পশ্চিম ছাগলনাইয়া থানা পাড়ার ওয়ালী ভবনের ভাড়াটিয়া কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কামাল খামার গ্রামের সরকার পাড়ার মো: সামছুল হকের ছেলে মাদক ব্যবসায়ী রেজাউল করিমকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।এ ব্যপারে ছাগলনাইয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি এম.এম মুর্শেদ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!