ফেনী
শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৫
, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

স্বাগত মাহে রমজান

মুফতি হারুন আল কাসেমীঃ আজকাল রমজানকে স্বাগত জানানোর প্রস্তুতি গ্রহণ করে না মুসলমান। অথচ রমজান যে মূল্যবান ও মর্যাদাপূর্ণ মাস কোনো মুসলমান অস্বীকার করতে পারবে না।রাব্বুল আলামিন রমজান মাসেই নাজিল করেছেন পবিত্র কোরআন, যাতে মানুষ ন্যায়-অন্যায়, ভালো-মন্দ শাস্তি ও পুরস্কারের পার্থক্য করতে পারে। যাতে রয়েছে হেদায়েতপ্রাপ্তির আহ্বান (সূরা বাকারা-১৮৫)।

প্রশ্ন হতে পারে মানবজাতির কল্যাণ-হেদায়েতের সঙ্গে রমজানের সম্পর্ক কী? আল্লাহর সৃষ্টির সেরাজীব হচ্ছে মানুষ, স্রষ্টা যাদের সৃষ্টি করেছেন তাদের কাছে তার কিছু পাওনা আছে।তারই প্রাপ্যতা কীভাবে সৃষ্টিকুল আদায় করবে তার নির্দেশনাসহ মানুষ কীভাবে তার ব্যক্তি, পারিবারিক, সমাজ ও রাষ্ট্র জীবন পরিচালনা করবে তার বিশদ বিবরণ দায়বদ্ধতা পুরস্কার-নেয়ামতপ্রাপ্তির ঘোষণা কোরআন পাকে আছে।

বান্দা যেন হারাম ছেড়ে হালালকে গ্রহণ এবং শাস্তিকে ভয় করে শান্তিকে গ্রহণ করতে পারে। পৃথিবীর সব নেয়ামত তুচ্ছ মনে করে মানুষ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং তার জৈবিক চাহিদার লোভ পূরণ থেকে বিরত থাকে।

এ মাসে একজন রোজাদারকে কেউ শত লোভ দেখিয়েও আহার করাতে পারবে না, এমনকি রোজাদারের কণ্ঠনালি শুকিয়ে মৃত্যুর ঘণ্টা বেজে উঠলেও সে হুঁশ থাকতে ইফতারির সময় না হওয়া পর্যন্ত একফোঁটা পানি পান করবে না।

পৃথিবীর সব কাজের তদারকি আছে, আছে পাহারাদার; কিন্তু রোজার ক্ষেত্রে রোজাদারের পেছনে কোনো পাহারাদার নেই। এখানে সে নিজেই নিজের পাহারাদার। এটাই হচ্ছে আল্লাহ ভীতির সেরা নিদর্শন।

দারুল উলুম দেওবন্দ, ভারত

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!