ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে ভুয়া ডাক্তারের কারাদন্ড

শহর প্রতিনিধি: সোমবার ফেনীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে আবুল হাসনাত মো: জাকারিয়া (৩০) ও মোখলেছুর রহমান(৩৬) নামের দুই ভুয়া ডাক্তারের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

সূত্র জানায়, ভুয়া ডাক্তারের দৌরাত্ম্য কমাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা অভিযানে বের হন। এসময় শহরের ট্রাংক রোডের সেন্ট্রাল স্কুলের পাশে আল আহাদ চক্ষু হাসপাতালে হানা দিয়ে প্রতিষ্ঠানের মালিক আবুল হাসনাত মো: জাকারিয়াকে নামের পাশে ডাক্তার ব্যবহার করে প্র্যাকটিস করার সময় আটক করা হয়।এসময় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

পরে শহরের মিজান রোডের মাথায় জুম্মা শপিং সেন্টারের তৃতীয় তলায় হানা দেয় আদালত। এসময় মো: মোখলেছুর রহমানকে ডেন্টিস্ট পরিচয়ে রোগী দেখার সময় আটক করা হয়। তাকেও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

অভিযানকালে সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. রুবাইয়াৎ বিন করিম, স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!