ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০২
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনী ফতেহপুর ওভারপাসের একলেন উম্মুক্ত

সদর প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ফতেহপুরে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের এক লেন খুলে দেয়া হয়েছে।মঙ্গলবার দুপুরে এটি খুলে দেয়া হলে ফেনী বাইপাস অংশে সৃষ্ট ভয়াবহ যানজটের অবসান হয়।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, নির্মাণ প্রতিষ্ঠান আল আমিন কনস্ট্রাকশনের চেয়ারম্যান কবির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার বিকেলের মধ্যে নির্মাণাধীন এ ওভারপাসের একাংশ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

সুত্র জানায়, ২০১২ সালে প্রকল্পটি নির্মাণ কাজ শুরু হয় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স শিপো পিবিএল’ নির্ধারিত মেয়াদে কাজ শেষ না করে চাঁদাবাজির মুখে পড়ে পালিয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৭ সালে কাজটি দেয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশনকে। তাদের তত্ত্বাবধানে ‘আল-আমিন কনস্ট্রাকশন’ ৬০ কোটি ৫১ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

মহাসড়কের ফেনী অংশের ফতেহপুরে রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ চলায় সড়কটিতে যানজটের সৃষ্টি হয়। এতে মহাভোগান্তিতে পড়েছেন গাড়ির চালকসহ যাতায়াতাকারীরা। নির্মাণ কাজের দীর্ঘসূত্রতায় মহাসড়কের এই অংশে নিত্য যানজট ছিল প্রতিদিনের ঘটনা। এবারের যানজট অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মহাসড়কটির ১২০ কিলোমিটার দীর্ঘ ফোর লেন এই এলাকায় এসে আধাকিলোমিটার সিঙ্গেল লেনে পরিণত হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়। কিছুদিন আগেও মহাসড়কে চলাচলরত গাড়িগুলো ফতেহপুরের এই অংশের আগে ফেনী শহরের ওপর দিয়ে চলাচল করত। ওই সড়কে বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে সেটিতে মেরামত কাজ চলায় গাড়িগুলোতে মহাসড়ক দিয়েই চলাচল করতে হয়। এতে করে যানজট তীব্র আকার ধারণ করে। এমন পরিস্থিতিতে সোমবার পরিবহন ধর্মঘটের ডাক দেয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। একপর্যায়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১৫ মে এর মধ্যে একটি লেন খুলে দেয়া এবং পুরো কাজ ২৫ দিনের মধ্যে শেষ করার আশ্বাস দিলে ধর্মঘট স্থগিত করা হয়।

এদিকে সোমবার যানজট অন্যদিনের তুলনায় কিছুটা কমে গেছে সরেজমিনে গিয়ে দেখা যায়। তবে মহাসড়কের দাউদকান্দি, মেঘনা ও কাঁচপুর সেতু এলাকায় প্রায় ৩০ কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়।

ফেনী জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ মীর গোলাম ফারুক জানান,মঙ্গলবার অনেকটা যানজট মুক্ত ছিল ফতেহপুর।এটি খুলে দেয়ায় মহাসড়কের ফেনী বাইপাস অংশে যানজট অনেকটা কমে গেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!