ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৪
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

যত্রতত্র বাস কাউন্টারে ফেনী শহরে যানজটঃজনদুর্ভোগ চরমে

শহর প্রতিনিধিঃ ফেনী শহরের এসএসকে সড়কে কোনো অনুমোদন ছাড়াই যেখানে সেখানে বাস কাউন্টার থাকায় দিন দিন যানজট বাড়ছে। সম্প্রতি এনা পরিবহন ফেনী শহরের পুলিশ কোয়ার্টার সংলগ্ন স্থানে নতুন কাউন্টার স্থাপনের পর একই সড়কের গ্রিন টাওয়ার সংলগ্ন স্টার লাইন পরিবহন আরেকটি কাউন্টার চালু করে।এতে শহরের ব্যস্ততম এ সড়কে যানজট আরো বেড়েছে। ওই সড়কে এর আগে থেকেই দুটি পরিবহনের কাউন্টার রয়েছে।এতে করে জনদুর্ভোগ সৃষ্টি হয়।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম জানান, এ বিষয়টি তিনি জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করলে জেলা প্রশাসক মনোজ কুমার রায় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

এ ব্যাপারে ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন বলেন, ব্যবসা করার অধিকার সবার আছে। তবে তা নিয়ম মেনেই করা উচিত।

ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় বলেন, ফেনী শহরকে যানজটমুক্ত রাখতে অনুমোদনহীন বাস কাউন্টারগুলোকে নোটিস দেয়া হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!