ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৬
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

বালিগাঁওয়ে শ্রমিকলীগ নেতাকে হত্যার অভিযোগে গাজী মানিকসহ বিএনপির ২১ নেতাকর্মীর নামে মামলা

শহর প্রতিনিধিঃ ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের শ্রমিক লীগ নেতা আলাউদ্দিনকে হত্যার অভিযোগে জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী মানিক হাবিবুল্লাহ মানিক,জেলা যুবদলের সাধারন সম্পাদক নাছির উদ্দিন খোন্দকারসহ বিএনপি,যুবদল ও ছাত্রদলের ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা  ৭ থেকে ৮ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।শুক্রবার ফেনী মডেল থানায় বাদী হয়ে আলাউদ্দিনের স্ত্রী বিবি ফাতেমা মামলা দায়ের করেন।

এ ঘটনায় শুক্রবার রাতে মধুয়াই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মামলার ৪ নং আসামী মিজানুর রহমান প্রঃ দরগা মিজান ও উঃ মধুয়াই গ্রামের মৃত দলিলের রহমানের ছেলে ৭ নং আসামী মোঃ হানিফকে গ্রেফতার করে পুলিশ।শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করে পুলিশ।

এছাড়া মামলার এজাহারকৃত অপর আসামীরা হলেন, আফছারুল কবির পাটোয়ারী ,কাজী কামরুল, কাজী মেহেদী হাসান সজাগ ,দিদারুল আলম দিদার , নুর নবী , যোবায়ের, আবল কাসেম ,রসুল আমিন ,তাজুল ইসলাম মাওলা।

 এর আগে  ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে দক্ষিন মধুয়্যাই গ্রামে শোক দিবসের মাইক বাজানো ও কাঙ্গালী ভোজের কাজ করেন শ্রামিকলীগ নেতা আলাউদ্দিন। এসময় আলাউদ্দিনের স্ত্রী ও ছেলে মেয়েরা শ্বশুর বাড়িতে ছিলেন। বুধবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।বৃহস্পতিবার সকালে ওই গ্রাম থেকে আলাউদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ । নিহত আলাউদ্দিন ওই এলাকার আলী নবাবের ছেলে ।তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করেছে স্বজনরা।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!