ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২১
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ডিপজলের হার্টের রক্তনালিতে রিং পরানো হলো

বিনোদন প্রতিবেদক-মনোয়ার হোসেন ডিপজলচলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের হার্টের রক্তনালিতে রিং পরানো হয়েছে। এখানে ব্লক পাওয়া গেছে। সোমবার বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর করোনারি স্ট্যান্টিং করা হয়। এর আগে ডিপজলের হার্টের এনজিওগ্রাম করা হয়। তিনি এখন ভালো আছেন। তাঁকে আগামী দেড় মাস চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। মঙ্গলবার সকালে তাঁর মেয়ে অলিজা মনোয়ারের বরাত দিয়ে ডিপজলের ঘনিষ্ঠজন ও চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর এই তথ্য জানান। ডিপজল এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত সপ্তাহের মঙ্গলবার বিকেলে হৃদ্‌রোগে আক্রান্ত হন ডিপজল। তাঁকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য পরদিন বুধবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। ডিপজলের সঙ্গে সিঙ্গাপুর গেছেন তাঁর স্ত্রী জবা ও মেয়ে অলিজা মনোয়ার।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ডিপজল প্রযোজনা করছেন। নেতিবাচক ও ইতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছেন। তিনি রাজনীতি ও ব্যবসার সঙ্গেও জড়িত। আগামী ১৩ অক্টোবর মুক্তি পাচ্ছে ডিপজল অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি। এ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, বাপ্পি ও মিম। এ ছাড়া ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’ ছবির বেশির ভাগ কাজ তিনি শেষ করেছেন।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!