ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে ডাকাত-পুলিশ সংঘর্ষের মামলায় গাজী মানিকসহ ৮ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

শহর প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে ডাকাত-পুলিশ সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিকসহ ৮ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে শুনানী শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হান্নান এ আদেশ দেন।

সুত্র জানায়, ২০ জুলাই রাত ৩টার দিকে সোনাগাজীতে ডাকাত-পুলিশ সংঘর্ষ হয়।এসময় ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে গ্রেফতার করে। পরদিন সোনাগাজী মডেল থানার এসআই ময়নাল হোসেন বাদী হয়ে গাজী মানিকসহ বিএনপি,যুবদল ও ছাত্রদলের ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৪/১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেয়ার পর বৃহস্পতিবার নিম্ম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন গাজী মানিকসহ ৮ নেতাকর্মী।শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হান্নান জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরনের আদেশ  দেন।গাজী মানিক ছাড়াও অন্য আসামীরা হলেন শামীম হোসেন,সবুজ,আবু ইউসুফ,ইমাম হোসেন,আবু তৈয়ব, একরাম হোসেন ও সোহেল।

এর আগে ২০১৭ সালের ৮ জানুয়ারি শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে থেকে দলীয় কর্মসূচীতে গ্রেফতার হন গাজী হাবিব উল্লাহ মানিক।এরপর ক্রমান্বয়ে ৬৫টি মামলায় জামিন পান তিনি।১৬ মাস কারভোগের পর চলতি বছরের ২৩ এপ্রিল মুক্তি লাভ করেন গাজী মানিক।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!