ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১১
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনী আওয়ামীলীগের ঘাঁটি- মাহবুবুল আলম হানিফ

শহর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, এক সময় শুনেছিলাম বেগম খালেদার ফেনী জেলা বিএনপির ঘাঁটি। কিন্তু আজকের জনসভা প্রমাণ করে তা আওয়ামীলীগের ঘাঁটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রার কারণে ফেনী আওয়ামীলীগের ঘাঁটিতে রূপান্তরিত হয় বলে তিনি মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, সারাদেশে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে বিএনপি-জামায়াত জোট বার বার ষড়যন্ত্র ও চক্রান্ত করেছে। যা এখনও অব্যাহত রয়েছে। বিএনপি বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু জনগণ তা প্রত্যাক্ষাণ করবে। জনগন হলো ক্ষমতার উৎস। তারাই আওয়ামীলীগকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আনবে।

শনিবার বিকালে শহরের ট্রাংক রোডে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!