ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৭
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

বিচ্ছেদের পর ফের জুটি বাঁধছেন রণবীর-দীপিকা!

বিনোদন ডেস্ক: রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের প্রেমের কথা জানতো সবাইই। বলিউডের প্রায় সবাই জানতো এই তারকাদ্বয়ের রিয়েল লাইফ রসায়নের খবর। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ কিংবা ‘তামাশা’ ছবির পর্যায় যেমন রোম্যান্সে মজেছিলেন রণবীর-দীপিকা, ব্যক্তিজীবনেও তারা ঘনিষ্ঠ হয়েছেন একে-অপরের।

তবে টেকেনি সেই সম্পর্কটা। অন্য অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ায় রণবীর কাপুরকে ছেড়ে যান দীপিকা। অন্যদিকে রণবীরও নিজেকে জড়িয়ে নেন অন্য নায়িকার সঙ্গে। বর্তমানে রণবীর প্রেম করছেন আলিয়া ভাটের সঙ্গে, আর দীপিকার প্রেম রণবীর সিংয়ের সঙ্গে।

প্রেম ভেঙে যাওয়ার পর স্বাভাবিক নিয়মেই রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। তবে সম্প্রতি সেটা ঘুচে যায়। আর এই সুসময়টাকেই কাজে লাগাতে চাইছেন নির্মাতা লভ রঞ্জন। আবারো পর্দায় আনতে চাচ্ছেন প্রাক্তন এই জুটিকে।

দর্শকমনে রণবীর-দীপিকার রসায়নের চাহিদা আছে। এই বিষয়টি মাথায় রেখেই রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনকে আবারো জুটি করে পর্দায় নিয়ে আসছেন লভ রঞ্জন। শুধু রণবীর-দীপিকাই নন, এই ছবিতে থাকছেন আরো দুই তারকা অজয় দেবগণ ও টাবু।

রণবীর কিংবা দীপিকা যদিও এখনো চূড়ান্তভাবে কিছু জানাননি। তবে সূত্র বলছে, তারা দু’জনই মৌখিকভাবে সম্মতি দিয়েছেন। চিত্রনাট্য পড়েও পছন্দ করেছেন। তাই শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!