ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা

বিবিসি: বাংলাদেশে আইন হওয়ার তিন দিনের মাথায় ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা করেছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার পল্টন থানায় ওই মামলাটি করা হয়, যেখানে ফেসবুক ব্যবহার করে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণার অভিযোগে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার কটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে সিআইডি।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলছেন, ”এই চক্রের প্রধান কাউসার গাজীকে গ্রেফতারের পর পুরো চক্রটির বিষয়ে আমরা জানতে পারি।”

“তারা জিজ্ঞাসাবাদে বলছে, যেহেতু তারা প্রশ্ন ফাঁস করতে পারছে না, তাই নিজেদের মতো প্রশ্ন তৈরি করে বিক্রি করতো।” জানান তিনি।বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে “এক শ’ ভাগ গ্যারান্টি” দিয়ে তারা শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা করতো বলে ইসলাম জানান।গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপসহ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে সিআইডি।মোবাইল ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করে তারা টাকার লেনদেন করতো।

অনেকদিন ধরেই তারা এই প্রতারণার সঙ্গে জড়িত বলে পুলিশ বলছে। সর্বশেষ তারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন বিক্রির কথা বলে প্রতারণা করছিল, বলছেন ইসলাম।তিনি বলছেন, গত কয়েক বছরের সাজেশন্স, প্রশ্নপত্র একত্র করে তারা ভুয়া প্রশ্নপত্র তৈরি করতো। ফেসবুক অ্যাকাউন্টে প্রচারণা চালিয়ে এসব প্রশ্নপত্র তারা বিক্রি করতো।গ্রেফতারকৃতদের কাছ থেকে মোবাইল, বিকাশ রেজিস্টার, ল্যাপটপ আটক করা হয়েছে বলে সিআইডি জানিয়েছে।বিভিন্ন পক্ষের আপত্তি, উদ্বেগ ও মতামত উপেক্ষা করে গত ১৯ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা বিল অনুমোদন করে বাংলাদেশের পার্লামেন্ট।গত ৮ অক্টোবর রাষ্ট্রপতির প্রেস সচিব জানিয়েছেন যে, বিলটিতে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছে। অর্থাৎ বিলটি আইনে পরিণত হয়েছে।এরপর এই আইনে এই প্রথম কোন মামলা হলো।

সাংবাদিকদের বিভিন্ন সংগঠন আইনটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তবে সরকার বলছে, মিথ্যা তথ্য না দিলে সাংবাদিকদের উদ্বেগের কিছু নেই।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!