ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৩
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

কামাল হাসান চৌধুরীর জীবনের ধারাপাত’র মোড়ক উন্মোচন

ফেনীর বরেণ্য শিক্ষাবিদ, সংগঠক ও উন্নয়ন সমন্বয়ক কামাল হাসান চৌধুরীর আত্মজীবনী মূলক বই ‘জীবনের ধারাপাত’র মোড়ক উন্মোচিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ফেনী শহরের মিজান রোডস্থ সুইড মিলনায়তনে  আয়োজিত অনুষ্ঠানে ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান।
ফেনী ‘ল’ কলেজের অধ্যক্ষ ও সাংস্কৃতিক সংগঠক রাশেদ মাজহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ হাসান শাহরিয়ার কবির, স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আক্তার উননেছা শিউলি, সাউথ ইস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর কামাল উদ্দিন আহমেদ।
এছাড়া বক্তব্য রাখেন ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রাক্তন শিক্ষক রফিকুর রহমান, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন, বইটির প্রকাশনা সংস্থা ভাটিয়াল প্রকাশনের প্রধান আরিফুল আমীন রিজভী।
বইটি সম্পর্কে প্রধান অতিথির বক্তব্যে ফেনী জেলা প্রশাসক বলেন, বইটি ফেনীর ইতিহাস ঐতিহ্য’র তথ্য বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। লেখকের সংগ্রামী ও সাংগঠনিক জীবনের মধ্য দিয়ে ফেনীর উন্নয়নের কথাগুলো উঠে এসেছে। এটি একটি রেফারেন্স বই হিসেবে গবেষকদের কাজে লাগবে। তিনি বইটির সজ্জাবিন্যাস ও উন্নত মুদ্রণের প্রশংসা করেন।পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন লেখকের সন্তান মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মোঃ সাজ্জাদ উল হাসান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!