ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৩
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ নিয়ে ১৬টি ছবি

বিনোদন প্রতিবেদক: বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বর মাসে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মুক্তিযুদ্ধভিত্তিক ১৬টি চলচ্চিত্র দেখানো হবে চ্যানেল আইয়ে। চলচ্চিত্রগুলো প্রচারিত হবে ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা ৫ মিনিটে। তবে বৃহস্পতিবার প্রচারিত হবে বেলা সাড়ে তিনটায়।

‘আমার বন্ধু রাশেদ’ ছবির দৃশ্য‘আমার বন্ধু রাশেদ’ ছবির দৃশ্যচ্যানেল আই থেকে জানানো হয়েছে, শনিবার প্রচারিত হবে ইফতেখার আহমেদ ফাহমির ‘টু বি কন্টিনিউড’ (পূর্ণিমা, তাহসান), শাহ আল কিরণের ‘একাত্তরের মা জননী’ (নিপুণ, আগুন), হ‌ুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’ (আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, আবুল হায়াত, ডলি জহুর)। রোববারের ছবিগুলো হলো তাহের শিপনের ‘একাত্তরের নিশান’ (ফজলুর রহমান বাবু, মুনিরা মিঠু, সেরা জামান)। চাষী নজরুল ইসলামের ‘ধ্রুবতারা’ (ফেরদৌস, মৌসুমী) এবং আবির খান ও শামীমের ‘পোস্ট মাস্টার ৭১’ (ফেরদৌস, মৌসুমী)। সোমবারের ছবিগুলো হলো মুশফিকুর রহমান গুলজারের ‘লাল সবুজের সুর’ (মৌসুমী, ওমর সানী) এবং হ‌ুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’ (রিয়াজ, শাওন, হুমায়ূন ফরীদি, আবুল হায়াত)। মঙ্গলবারের ছবিগুলো হলো রাবেয়া খাতুনের গল্প নিয়ে চাষী নজরুল ইসলামের ‘মেঘের পরে মেঘ’ (রিয়াজ, পূর্ণিমা, মাজফুজ আহমেদ) এবং শহীদুল ইসলাম খোকনের ‘লাল সবুজ’ (মাহফুজ আহমেদ, সিমলা)। বুধবার তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’ (বিপাশা হায়াত, আজিজুল হাকিম, মাহফুজ আহমেদ, হুমায়ূন ফরীদি) এবং মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’ (রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, হুমায়ারা হিমু)। বৃহস্পতিবারের ছবিগুলো হলো মাসুদ আখন্দের ‘পিতা’ (শায়লা, মাসুদ আখন্দ) এবং নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা’ (জয়া আহসান, ফেরদৌস, শম্পা রেজা, এ টি এম শামসুজ্জামান)। শুক্রবারের ছবিগুলো হলো আনোয়ার শাহাদাতের ‘কারিগর’ (রোকেয়া প্রাচী, জয়ন্ত চট্টোপাধ্যায়, রানি সরকার) এবং ফরিদুর রেজা সাগরের গল্প নিয়ে সুমন ধর পরিচালিত ‘অমি ও আইসক্রিমওয়ালা’ (তারিক আনাম খান, আগুন, পাপিয়া, মিছিল)।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!