ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মোশাররফ করিম

বিনোদন প্রতিবেদক: মুঠোফোনের ওপাশ থেকেই মোশাররফ করিম বললেন, ‘দারুণ গল্প। অনেক দিন পর শুটিং করে মজা পাচ্ছি।’ কদিন আগে মিরপুরে জনপ্রিয় এই অভিনেতা শুটিং করছিলেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের। শুটিংয়ের ফাঁকে কথা হয় তাঁর সঙ্গে। বলেন, ‘এ ধরনের অভিনয় সচরাচর করা হয় না। আজ করতে পেরে ভালো লাগছে।’ অবশ্য পরিচালক শরাফ আহমেদ জীবন এটাকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বলতে নারাজ। তাঁর ভাষায় ‘এটা শর্ট লেন্থের ফিল্ম’।

তবে চলচ্চিত্রটিকে যেভাবেই ডাকা হোক না কেন, মাসের মাঝামাঝিতে মালয়েশিয়া থেকে ফিরে অভিনয় করে দারুণ উচ্ছ্বসিত মোশাররফ করিম। ছবির গল্প নিয়ে পরিচালক বলেন, ‘ছবিটির নাম “লাগেজ”। আদতে পুরো গল্পে একটা লাগেজ বড় ভূমিকা রেখেছে। আর ছবির পুরোটা জুড়ে আছে মোশাররফ করিমের দাপুটে অভিনয়। দর্শক আটকে থাকবে বলে আমার বিশ্বাস।’

২০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং হয়েছে পুরো ২৪ ঘণ্টা। একটানা শুটিং করে শেষ করেছেন কাজ। এখন চলছে সম্পাদনা। সেটা শেষ হলেই উঠে যাবে আইফ্লিক্সে। চলচ্চিত্রটি দেখার জন্য সেখানেই ঢুঁ মারতে হবে দর্শককে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!