ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৪
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

প্রথম গানেই বাজিমাত

শাকিব খান ও নুসরাত ফারিয়া জুটির প্রথম ছবি শাহেনশাহ। সম্প্রতি বের হলো ছবিটির প্রথম গান। প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে করা সিনেমার গানে বাজিমাত করে ফেললেন। আদায় করে নিয়েছেন ভক্তদের ভালোবাসা। ইউটিউবে গানটি দেখা হয়েছে ১৬ লাখ ৭৬ হাজারের বেশিবার। উচ্ছ্বসিত মন্তব্য করেছেন দর্শকেরা।

শাহেনশাহ সিনেমার প্রথম টিজার বের হয় গত ২৫ জানুয়ারি। এবার প্রথম গান ‘রশিক আমার’ ইউটিউবে প্রকাশিত হলো গত সোমবার রাত ১১টায় লাইভ টেকনোলজিস ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর থেকেই সাড়া পড়ে যায়। ভারতীয় নৃত্য পরিচালক বাবা যাদবের পরিচালনায় গানটিতে একদল নৃত্যশিল্পীর সঙ্গে শাকিব খান ও নুসরাত ফারিয়ার নাচ দর্শকমন জয় করে নিয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত ৪৮ ঘণ্টা সময় পার না হতেই ১৬ লাখ ৭৬ হাজারের বেশি দর্শক ইউটিউবে দেখে ফেলেছেন গানটি।

শুধু তা–ই নয়, ভক্তরা মন্তব্যও করেছেন ইউটিউব মন্তব্য ঘরে। এক ভক্ত ইমরান হোসাইন লিখেছেন, ‘শাকিব খান মানেই তো ঝড়।’ আরেক ভক্ত লিখেছেন, ‘নাচের এক্সপ্রেশন ভালো, শাকিবের লুকটাও গুড’।

এরই মধ্যে দেশি-বিদেশি দর্শক, সহশিল্পীদের প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তিনি বলেন, ‘যেহেতু আমার আর শাকিবের এটি একসঙ্গে প্রথম কাজ। তাই আগে থেকেই প্রচুর ভক্ত-দর্শকের আগ্রহ ছিল আমাদের দুজনের কাজ নিয়ে। কলকাতা থেকেও বেশ কয়েকটি ছবির প্রযোজক, সহশিল্পীরা প্রশংসা করে মেসেজ পাঠিয়েছেন।’

‘রশিক আমার’ গানের প্রথম লাইনটি সংগৃহীত। বাকি কথাগুলো লিখেছেন প্রিয় ভট্টাচার্য্য, সুর ও সংগীত করেছেন স্যাভি। গানটিতে কণ্ঠ দিয়েছেন স্যাভি ও কনা। শাহেনশাহ ছবির পরিচালক শামীম আহমেদ রনি। আগামী ২২ মার্চ ছবিটি দেশজুড়ে মুক্তির কথা আছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!