ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২২
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

২১ এপ্রিল পবিত্র শবেবরাত

শনিবার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রবিবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী সোমবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। আর আগামী ২১ এপ্রিল রবিবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

আজ শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী জানান, দেশের আকাশে শনিবার ১৪৪০ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (০৮ এপ্রিল) থেকে শাবান মাস গণনা শুরু হবে। আর ২১ এপ্রিল পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে।

সভায় ধর্মসচিব, জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মুসলমান ধর্মাবলম্বীদের কাছে লাইলাতুল বরাত বিশেষ তাৎপর্য বহন করে। পবিত্র শবে বরাতের রাতকে বলা হয় ভাগ্য নির্ধারণের রাত। অতীতের পাপাচার থেকে মুক্তি এবং আগামী বছরে সুখ-সমৃদ্ধির জন্য এই রাতে সৃষ্টিকর্তার নিকট দোয়া প্রার্থণা করেন মুসল্লিরা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!