ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৪
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র দ্বিতীয় সনদ রজনী উদ্যাপন

 

কথা ডেস্ক-রোটার‌্যাক্ট ক্লাব ফেনী অপূর্ব’র দ্বিতীয় সনদ রজনী অনুষ্ঠান কেক কাটার মাধ্যমে শহরস্থ মিল্লাত সুপার মার্কেট কনফারেন্স হল এ উদ্যাপন করা হয়। ২০১৫ সালের ৭ অক্টোবর এই দিনে রোটারী ইন্টারন্যাশনাল থেকে ক্লাবটি চার্টার প্রাপ্তি লাভ করে। রোটার‌্যাক্ট প্রেসিডেন্ট শফিউল আলম ভূঁইয়া অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র চার্টার প্রেসিডেন্ট ও রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর এসিস্ট্যান্ট গভর্ণর আবদুল আউয়াল সবুজ, সভাপতি হানিফ মজুমদার মিন্টু, রোটার‌্যাক্ট কমিটির চেয়ারম্যান সাইদুল মিল্লাত মুক্তা, ইন্টার‌্যাক্ট কমিটির চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম এবং ডা. নাজমুল মোরশেদ চৌধুরী।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন রোটার‌্যাক্ট ক্লাব ফেনী অপূর্ব’র চার্টার প্রেসিডেন্ট আরাফাত উল মিল্লাত দিপুল, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রাক্তন সভাপতি শরীফুল ইসলাম অপু, আবুল হাসনাত রনি, নজরুল ইসলাম, সভাপতি জিয়া উদ্দিন। রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সরকারী কলেজের চার্টার প্রেসিডেন্ট সাইফুদ্দিন রাশেদ ও সেক্রেটারী আবুল হাসান বাহার। রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির (প্রস) চার্টার প্রেসিডেন্ট মু. শহীদুল ইসলাম পাটোয়ারী, ক্লাবটির সহ-সভাপতি মৌতারিন আলম জেনি, সেক্রেটারী ফরহাদ উদ্দিন ভূঁইয়া পাশা ও সাবেক সেক্রেটারী আলাউদ্দিন আহমেদ রায়হান সহ ক্লাবের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন। প্রোগ্রাম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন মো. বেলায়েত হোসেন।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!