ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩০
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে শিশু শিক্ষার্থীকে পাশবিক নির্যাতন ॥ আদালতে স্বীকারোক্তি

এবার ফেনীতে শিশু শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক মো: হারুনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা রহিমপুর আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে তাকে গ্রেফতার করে ওইদিন সন্ধ্যায় জ্যেষ্ঠ হাকিম জাকির হোসেনের আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
স্থানীয়রা জানায়, ওই মাদ্রাসার নুরানী বিভাগের শিক্ষক মো: হারুন শিশু শিক্ষার্থীকে পাশবিক নির্যাতন চালায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ফেনী মডেল থানা পুলিশকে খবর দিলে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বাদি হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত হারুন মধ্যম ছনুয়া এলাকার মো: মোস্তফার ছেলে।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!