ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৩
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

মানুষ আমাকে নাস্তিক বলুক আর যাই বলুক, আমার ঈমান আছে : সাফা কবির

একটি রেডিও অনুষ্ঠানে পরকাল নিয়ে মন্তব্য করে ব্যপক সমালোচনার শিকার হয়ে ছিলেন অভিনেত্রী সাফা কবির। তবে এখন তিনি বলছেন, ভুল বুঝাবুঝির কারনেই বিষয়টি নিয়ে এতো সমালোচনায় পড়তে হয়েছে তাকে। মূল বক্তব্য থেকে সরে যাওয়ার ফলে সবার কাছে নেতিবাচক একটি বার্তা পৌঁছায় এতে তার ধর্ম বিশ্বাস নিয়েও প্রশ্ন উঠে।

বেশ কিছুদিন বিষয়টি নিয়ে চুপ থাকার পর সম্প্রতি আবার এই বিষয় নিয়ে কথা বলেছেন সাফা কবির। তিনি ওই ঘটনাকে নিছক ভুল বোঝাবুঝি উল্লেখ করে বলেন, ‘ফেসবুক এমন একটা জায়গা, মানুষ সেখানে যা দেখে তাই বিশ্বাস করে। কোনো কিছু যাচাই করতে চায় না। আমি রেডিওতে যে শোটা করি সেটার নাম ‘লাভ টকস উইথ সাফা কবির’। আমাকে সাধারণত শ্রোতারা প্রেম ও ভালোবাসা বিষয়ক প্রশ্ন করেন। সেদিন আমার সেই শ্রোতা আসলে প্রশ্ন করেছিলেন, ‘আপনি কি বিয়ের পরকালে বিশ্বাস করেন? যদি করেন তাহলে…।’
আমি তার প্রশ্ন শুনে এতই বিব্রত হয়েছিলাম যে ‘বিয়ের’ কথাটা বাদ দিয়ে তার প্রশ্ন শুনে উত্তর দিয়েছিলাম। উনি বিয়ের পরবর্তী জীবনের কথা ‘বিয়ের পরকাল’ দিয়ে বোঝাতে চেয়েছিলেন। যা হোক, আমি এখন বলছি আমার তখন ‘বিয়ের’ কথাটা বলা দরকার ছিল। আমি যেহেতু এখনো বিয়ে করিনি, তাই উত্তরে তাকে বলেছিলাম, এভাবে ‘যেটা আমি দেখি নাই ওটা আসলে কখনো বিশ্বাস করি না।’ আমার আসলে তখন খুব রাগ লেগেছিল তার প্রশ্নটা শুনে।’

সাফা আরো বলেন, ‘মানুষ আমাকে নাস্তিক বলুক আর যাই বলুক, আমার ইমান আছে। আমার বাবা-মা মুসলিম। আমি মুসলিম।’ সাফার কথা বলার সময় উপস্থাপক স্পর্শীয়া জানান, রাতে ঘুমানোর আগে সাফা সুরা পরে ঘুমান।

সাফা কবির সম্প্রতি অনম বিশ্বাস পরিচালিত একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। আসন্ন ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকের শুটিংও করছেন এই অভিনেত্রী।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!