ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৪
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

পরশুরামে কলেজ ছাত্র হত্যামামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শুভ বৈদ্য হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাস করে কারাদ- আদেশ দেয় আদালত। সোমবার বিকেলে ফেনী জেলা ও দায়রা জজ সাঈদ আহ্ম্মেদ এই আদেশ দেন। দ-প্রাপ্তরা আসামীরা হলেন- পূর্ব অলকা গ্রামের চাঁন মিয়ার ছেলে আবদূর রহিম (১৯), মো. মোস্তফার ছেলে ওমর ফারুক (২২), বেলাল উদ্দিন ভূঁইয়ার ছেলে নূর আলম ছমির ভূঁইয়া (২০) ও স্বপন ভূঁইয়া (২২)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এডভোকেট হাফেজ আহম্মদ জানান, ২০১৫ সালের ২৯ জুন পরশুরাম পৌর শহরের পশ্চিম অনন্তপুর গ্রামের বাড়ি থেকে মোবাইল ফোনে শুভকে ডেকে নিয়ে অপহরণ করা হয়। দাবিকৃত চাঁদা না পেয়ে দুইদিন পর পূর্ব অলকা গ্রামের রমেশ বৈদ্যের পুকুর পাড়ে গাছের সঙ্গে বেঁধে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা সাধন বৈদ্য বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রহমত উল্যাহ খান দীর্ঘ তদন্তের পর চার আসামিকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। ওই বছরের ৪ জুলাই রাতে সন্দেহভাজন আটক চারজনের মধ্যে দু’জন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তাদের মধ্যে আবদুর রহিম ও ওমর ফারুক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (পরশুরাম) মো. দেলোয়ার হোসেনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আবদুর রহিম, ওমর ফারুক ও স্বপন ভূঁইয়া পেশায় রাজমিস্ত্রি ও নুর আলম ভূঁইয়া ট্রলিচালক। এ মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আসামিদের বিরুদ্ধে আদালতে সব কিছু রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে। চার্জশিটভুক্ত চার আসামির সবাই কারাগারে রয়েছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!