ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কাজী এম এ মাসুদ রানা (২৮) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।সোমবার রাতে ধর্মপুর মঠবাড়ীয়া রাস্তার মাথা হতে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই স্থানে অভিযান চালায়।এসময় ০১টি দেশীয় তৈরী ০১ নলা বন্দুক ও ০১টি পুরাতন ২২ বোর রাইফেলসহ হাতেনাতে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।সে ধর্মপুর মধ্যম কাছাড় এলাকার মৃত সাইদুল হকের ছেলে। ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো: সাজেদুল ইসলাম তাকে অস্ত্রসহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

তবে অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে একটি পক্ষ ছাত্রলীগ নেতা মাসুদ রানাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে বলে দলীয় একটি সুত্রের দাবী।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!