ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৭
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

পরশুরামে মঞ্চের সামনে চেয়ারে বসা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ,আহত ২০

ফেনীতে মঞ্চের সামনে চেয়ারে বসা নিয়ে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।এতে প্রায় ২০ জন আহত হন।গুরুতর আহত ৫ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করানো হয়।

বুধবার বিকালে পরশুরাম জিরো পয়েন্ট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

বিভিন্ন সুত্রে জানা গেছে, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয় পুলিশ ও দলীয় নেতা-কর্মীদের হস্তক্ষেপে আধা ঘণ্টা পর পরিস্থিতি শান্ত হয়।

পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব বলেন, মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত।জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পরশুরাম থানার পরিদর্শক (তদন্ত) মাকছুদ আহমদ জানান,অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!