ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৪১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

৪ থানার ওসিসহ বিভিন্ন পদে রদবদল

ঢেলে সাজানো হচ্ছে ফেনীর পুলিশকে

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশকে সেবামুখী করতে ফেনীর পুলিশকে ঢেলে সাজাতে নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার ফেনীর ৪ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সহ বিভিন্ন পদে ৮ কর্মকর্তাকে একযোগে বদলির আদেশ দেন পুলিশ সুপার।

এরমধ্যে লাইনওআর পুলিশ পরিদর্শক মোহাম্মদ নুরুল হাকিম পরশুরাম মডেল থানার ওসি, মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ফুলগাজী থানার ওসি, মোঃ কামরুজ্জামান সোনাগাজী মডেল থানার ওসি ও মোহাম্মদ লুৎফর রহমানকে দাগনভুইয়া থানার ওসি পদে পদায়ন করা হয়।

এদিকে পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান,ফুলগাজী থানার ওসি মোঃ নিজাম উদ্দিন ও সোনাগাজী থানার ওসি সুদ্বীপ চন্দ্র রায় লাইনওআর এবং ছাগলনাইয়া সার্কেল অফিস পরিদর্শক পদে রতন চন্দ্র দেবনাথকে বদলি করা হয়।

ফেনীর পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান জানান, পেশাদারিত্ব ও কাজের পরিধি পর্যবেক্ষণ করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!