ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৩
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফরহাদ নগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসার নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

ফেনী সদর উপজেলাধীন ফরহাদ নগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসার নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ফরহাদ নগর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামরুন নাহার।বিশেষ অতিথি ছিলেন ফরহাদ নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চু।


ফরহাদ নগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসার নব-নির্বাচিত কমিটির সভাপতি আফতাব উদ্দিন হাজারীর সভাপতিত্বে এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক মাদ্রাসা সুপার ফজলুল করিম কালাম,ফরহাদ নগর ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নুরল আবছার হাজারী,মাদ্রাসার নব-নির্বাচিত কমিটির অভিভাবক সদস্য ডাঃ জসিম উদ্দিন,ভোরবাজার পরিচালনা কমিটির সভাপতি শামছুল হুদা দুলাল ও সাবেক সভাপতি আবুল বশর ,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় মাদ্রাসার নব-নির্বাচিত কমিটির দাতা সদস্য আবুল বশর,শিক্ষক প্রতিনিধি কবির আহম্মদ,শাহজাহান সিরাজ,তানজিনা রহমান,
অভিভাবক সদস্য মোহাম্মদ এমরান,মিজানুর রহমান ও রেহানা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!